Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বুধ ও বৃহস্পতিবার ফের অবরোধ কর্মসূচি দেবে বিএনপি

admin

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ | ০৫:০৭ অপরাহ্ণ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ | ০৫:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
আগামী বুধ ও বৃহস্পতিবার ফের অবরোধ কর্মসূচি দেবে বিএনপি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আবারও অবরোধ কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো। সোমবার (২০ নভেম্বর) এই কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও বিরোধী দলগুলো।

জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) তফসিল প্রত্যাখান করে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শেষ হবে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায়। এরপর মঙ্গলবার বাদ দিয়ে আগামী বুধবার (২২ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৩ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

Manual4 Ad Code

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। অবরোধ কর্মসূচি আসতে পারে।

Manual2 Ad Code

এর আগে গত ২৯ অক্টোবর হরতাল এবং চার দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করে বিরোধী দলগুলো। আর বর্তমানে পঞ্চম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এ কর্মসূচি আগামীকাল (মঙ্গলবার) ভোর ৬টায় শেষ হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন