Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও গাড়িতে আগুন

admin

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ | ০৩:৩১ অপরাহ্ণ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ | ০৩:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও গাড়িতে আগুন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ির গুইমারা ও জেলা সদরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে ওয়ার্ড বিএনপির কার্যালয় ও একটি চাঁদের গাড়ি। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে পৃথক এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী। তিনি বলেন, আটক ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনায় তাঁদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, একই রাতে খাগড়াছড়ি জেলা সদরের কল্যাণপুর মোড় এলাকায় পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে আগুনে গাড়িটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

Manual1 Ad Code

গাড়ির মালিক মো. শাহীন জানান, আগুন লাগার খবর পেয়ে বাড়ি থেকে ঘটনাস্থলে এসে গাড়িতে আগুন জ্বলতে দেখেন। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছিলেন। স্থানীয় বাজারের এক নৈশপ্রহীর দাবি, ১০ থেকে ১২ জন ব্যক্তি গাড়িটিতে আগুন দিয়ে চলে যায়।

Manual2 Ad Code

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, শহরের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

 

Manual3 Ad Code

শেয়ার করুন