Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগাম জামিন পেলেন সিলেট বিএনপির ৫০ নেতাকর্মী

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
আগাম জামিন পেলেন সিলেট বিএনপির ৫০ নেতাকর্মী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দায়ের হওয়া বিভিন্ন ‘রাজনৈতিক মামলা’ থেকে হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সিলেটের বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী।

বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৫ ফেব্রুয়ারি) তাদের ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন আবেদন মঞ্জুর করেন।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি জানান, গত বছরের ২৮ অক্টোবর থেকে সরকারের পদত্যাগ দাবীতে বিএনপি চলমান একদফা আন্দোলনে সিলেট নগরীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সিলেট মহানগরের ৫০ জন নেতাকর্মীদের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনের আদেশে আাগামী ৬ সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আমাদের প্রধান আইনজীবীর দায়িত্বে ছিলেন ব্যারিষ্টার কামরুজ্জামান সেলিম।

Manual6 Ad Code

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামীম মজুমদার, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নজীবুর রহমান নজীব, হুমায়ন আহমেদ মাসুকসহ যুবদল, স্বেচ্ছাসবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Manual3 Ad Code

শেয়ার করুন