Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

admin

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ১১:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ | ১১:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
স্মরণকালের ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। সময় যত‌ই গড়াচ্ছে বাড়ছে আগুনের তীব্রতা। চার ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Manual5 Ad Code

বঙ্গবাজারের সঙ্গেই ফায়ার সার্ভিসের সদর দপ্তর।‌ অথচ এতো কাছে থেকেও প্রতিষ্ঠানটি আগুন নিয়ন্ত্রণে এখনও সফল হতে পারেনি। ।

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রায় অর্ধশত ইউনিট। কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অর্ধশতাধিক ফায়ার ইউনিট কাজ করলেও এখনও নেভানো সম্ভব হচ্ছে না আগুন।

Manual7 Ad Code

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।

Manual6 Ad Code

মূলত টিন ও কাঠ দিয়ে নির্মিত বঙ্গবাজার দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট।

Manual4 Ad Code

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

 

 

শেয়ার করুন