Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

admin

প্রকাশ: ১৮ মে ২০২৩ | ১২:৪৭ অপরাহ্ণ | আপডেট: ১৮ মে ২০২৩ | ১২:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
আজমিরীগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করছে পুলিশ। বুধবার পৌরসভার টানবাজারস্থ স্বপ্ন ছোঁয়া শিল্পালয় থেকে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হল, পৌর এলাকার সরাফ নগর গ্রামের নিখিল বণিকের পুত্র গৌতম বণিক (৪৮), আজিমনগর গ্রামের মন্জিল মিয়ার পুত্র জুনায়েদ মিয়া (৪৭) এবং শরীফ নগর (নতুনবাড়ি)র গ্রামের মৃত নুর উদ্দিন মিয়ার পুত্র আতাউর রহমান (৩৮)।

 

এসময় পুলিশ তাদের কাছ থেকে ৮৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, ট্যাবলেট বিক্রির নগদ ১০ হাজার ৮’শ টাকা ও মাদক বহনের ব্যবহৃত হোন্ডা কোম্পানির এক্স ব্লেড মডেলের মোটর সাইকেল জব্দ করা হয়।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে বারটায় আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী পৌর এলাকার টানবাজারস্থ অপু দাসের মালিকানাধীন স্বপ্ন ছোঁয়া শিল্পালয় থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করে।

Manual8 Ad Code

আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, অভিযান পরিচালনা করে ৮৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

Manual5 Ad Code

শেয়ার করুন