Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি

admin

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩ | ১২:১১ অপরাহ্ণ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩ | ১২:১১ অপরাহ্ণ

ফলো করুন-
আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আজ রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ৫ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত ফের টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ নিয়ে নবম দফায় অবরোধ ডাকল বিএনপি।

Manual5 Ad Code

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃ প্রতিষ্ঠার দাবিতে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব বিএনপি নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং অবৈধ তপসিল ঘোষণার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে আজ রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ৫ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে।

বিএনপি কর্মসূচি ঘোষণার পর জামায়াতে ইসলামীও আলাদাভাবে অবরোধের অনুরূপ কর্মসূচি দিয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই অনুরূপ অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন