Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে লিফট ব্যবহার করতে না দেয়ার মেজাজ হারালেন কামরুল

admin

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ১২:৫৮ অপরাহ্ণ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ | ১২:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
আদালতে লিফট ব্যবহার করতে না দেয়ার মেজাজ হারালেন কামরুল

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
আদালতের এজলাসে লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়ায় প্রচন্ড ক্ষেপে গিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। কপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে ঝগড়া শুরু করে দেন তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আদালতে এলেই তিনি পুলিশ-আইনজীবীদের সঙ্গে ঝগড়া করেন।

Manual6 Ad Code

আজ বুধবার (৮ জানুয়ারি) ভোরে সকাল ৯টার আগেই প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনকে।

Manual7 Ad Code

এরপর তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। কিছুক্ষণ পর বিভিন্ন থানার হত্যা মামলার শুনানির জন্য তাদের এজলাসে তোলা হয়। এ সময় নিরাপত্তা দিতে সারিবেঁধে পুলিশ হাজতখানা থেকে কোর্টের সিঁড়ি পর্যন্ত ব্যারিকেড তৈরি করে।

পরে কামরুল, পলক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনকে মাথায় হেলমেট, হাতে হাতকড়া আর বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে সরাসরি আদালতে তোলা হয়। কিন্তু আদালতের সিঁড়ি দিয়ে তোলার সময় বাঁধে বিপত্তি।

Manual3 Ad Code

আদালতের লিফটে না তুলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৪ তালায় তোলা হয় তাদের। এ সময় আসামিদের নিরাপত্তাদানকারী পুলিশ সদস্যদের ওপর চটে যান কামরুল ইসলাম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আদালতের লিফট কি নষ্ট? এত উপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন’ জানতে চেয়ে একপ্রকার চেঁচামেচি শুরু করেন তিনি। এ সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া আইনজীবীরা বলতে থাকেন, আদালতে আপনারা লাগাইছেন তো নষ্ট লিফট।

শেয়ার করুন