Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আফজলসহ সিলেটে ছাত্রদলের ৫ জন আটক

admin

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪ | ০৬:২৭ অপরাহ্ণ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ | ০৬:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
আফজলসহ সিলেটে ছাত্রদলের ৫ জন আটক

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফজল হোসেন সিলেটে ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১ জানুয়ারি) দুপুরে নগরীর জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফজল হোসেন, ছাত্রদলকর্মী শাহিন আহমদ, অনিক আহমদ, সজিব আরেফিন ও মাহদি রাফি।

সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মইণ উদ্দিন বলেন, আটককৃতরা রাস্তায় প্রতিবন্ধকতা করার দায়ে তাদের আটক করা হয়েছে।

Manual8 Ad Code

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, গ্রেফতার করে ছাত্রদলের অগ্রযাত্রাকে থামানো যাবে না। গণতন্ত্র মুক্তির আন্দোলনে ছাত্রদল রাজপথে ছিল রাজপথে থাকবে।

Manual6 Ad Code

শেয়ার করুন