Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি জাতির পিতার কন্যা, কারও কাছে মাথা নত করব না: শেখ হাসিনা

admin

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪ | ০৪:১১ অপরাহ্ণ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ | ০৪:১১ অপরাহ্ণ

ফলো করুন-
আমি জাতির পিতার কন্যা, কারও কাছে মাথা নত করব না: শেখ হাসিনা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমি জাতির পিতার কন্যা। কারও কাছে মাথা নত করি না, করব না।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দেয়নি বলে ষড়যন্ত্র করে আমাদের আসতে দেয়নি। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে এককভাবে ২৩৩টি সিটে জয়ী হয়। আর বিএনপি মাত্র ৩০টা সিট পেয়েছিল। যে কারণে তারা ২০১৪ সালে নির্বাচন করেনি।

Manual6 Ad Code

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ২০০৯ থেকে ২০২৩ এই ১৫ বছর ক্ষমতায় আছে।

Manual8 Ad Code

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। জনসভা সফলে কাজ করেছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রীর এই আগমনে ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তি আছে, তা নিরসন হবে।

Manual3 Ad Code

শেয়ার করুন