Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৪:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ০৪:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
হাসপাতাল কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রী

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে যান। সেখানে গিয়ে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে নিজের কক্ষে ধুমপান করতে দেখেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে পরিদর্শন শুরু করে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে যান প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশ, পরিচ্ছন্নতা ও সেবার মান পর্যবেক্ষণ করেন তিনি।

প্রধানমন্ত্রী শিশু হাসপাতাল পরিদর্শনের সময় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান। সেখানে তাঁকে ধূমপান করতে দেখেন। পাশাপাশি কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও প্রধানমন্ত্রীর নজরে আসে। এ ঘটনায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।

Manual8 Ad Code

জানা গেছে, বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন তিনি। অন্যদিকে আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দুই সপ্তাহের সময় দেওয়া হয়।

Manual7 Ad Code

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন