Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে ৩১ লাখ টাকার বুঙ্গার মালামাল জ ব্দ

admin

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৫:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ০৫:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে ৩১ লাখ টাকার বুঙ্গার মালামাল জ ব্দ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। শনিবার (১৭ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সিলেটের বাংলাবাজার, কালাসাদেক, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় গরু, কম্বল, সোয়েটার, টায়ার-টিউব, টমেটো, কসমেটিকস, বাসমতি চাল, চকলেট ও শনপাপড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ টাকা।

Manual3 Ad Code

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন