Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকায় বন্দু কধারীদের গুলিতে সিলেটি নিহত

admin

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ০১:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ০১:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
আমেরিকায় বন্দু কধারীদের গুলিতে সিলেটি নিহত

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। দুজনের মধ্যে একজন সিলেটি।

Manual8 Ad Code

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে; এমন সংবাদ পেয়ে শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

এ ঘটনার পর আইনশৃ্ঙ্খলাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে।

Manual1 Ad Code

এ ঘটনায় অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।

সিটি অব বাফেলোর এশিয়ান অ্যাডভাইজার শাহী চৌধুরী সংবাদমাধ্যমকে বাফেলো শহরে দুই বাংলাদেশি নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- সিলেটের ইউসুফ ও কুমিল্লার বাবু। এ ঘটনার পর বাফেলো শহরে হাজারো বাংলাদেশির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন