Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই: সেই আ. লীগ নেতা ও প্রধান আসামি বিএনপি নেতা এখনও অধরা

admin

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ০১:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ | ০১:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই: সেই আ. লীগ নেতা ও প্রধান আসামি বিএনপি নেতা এখনও অধরা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ছবি: বিএনপি নেতা এস ইউ সাদ্দাম (বামে), আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদ (ডানে)।
সিলেটে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ৪৩ ঘন্টা পর হলেও গ্রেপ্তার হয়নি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নেতা জাকারিয়া মাহমুদ। এর আগে, গত সোমবার সন্ধ্যা ৭ টায় হরিপুর থেকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় তাকে।

ঘটনার পর, স্থানীয় বিএনপি নেতা এসইউ সাদ্দামকে প্রধান অভিযুক্ত করে দেড় শতাধিক আসামির বিরুদ্ধে মামলা করে জৈন্তাপুর থানা পুলিশ। বিএনপি নেতা সাদ্দামকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Manual4 Ad Code

জানা যায়, পুলিশ জাকারিয়া মাহমুদকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যান ভাঙচুর করে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেয় একদল লোক।

Manual2 Ad Code

পুলিশ জানায়, এ ঘটনায় বুধবার সকাল পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে । পলাতক আসামি জাকারিয়া মাহমুদসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ব্যাপারে সিলেটের পুলিশ ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এখণ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারেও অভিযান চলছে। আমরা বিষয়টি নিয়ে সিরিয়াসলি কাজ করছি।

Manual5 Ad Code

জানা যায়, এ ঘটনায় বিএনপি নেতা এস ইউ সাদ্দামকে প্রধান আসামি করে ৩৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা কছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) জৈন্তাপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন এসআই বিদ্যুৎ।

মামলার অন্য আসামিরা হলেন- হেলাল উদ্দিন (৫২), আল মারজান (২৩), ফাহিম আহমদ (২০), রফিকুল ইসলাম (৬২), মামুন (২৬), শাহজাহান (৪৫), বিল্লাল, অলি উল্লাহ (৫১), সোহেল আহমদ (৪৪), আনোয়ার হোসেন (৩৮), মতিউর রহমান (৪২), জহির উদ্দিন (৪২), তাজুল ইসলাম (৪০), ইয়াহিয়া মাহমুদ (৩৫), আল আমিন (৩৫), খালিক মহালদার (৪৪), মামুনুর রশীদ (৩৫), আমির মিয়া (৪৫), রইছ (৪৫), কালাম (৪০), গিয়াস উদ্দিন (৩৫), আলিম উদ্দিন (৩৫), ওয়ারিছ আলী (৩৫), জমির উদ্দিন (৪০), জিয়াউর রহমান (৪৫), ক্বারী মিয়া (৪৮), জালাল (৫০), বাবুল শিকদার (৪০), শামীম (৪০), তরিক উল্লাহ, মুমিম (৩৪), আবুল (৪৩), নাজিম (৩৯), জাহাঙ্গীর (২০), শাকিল (২৫), জুবের (৩৮), শরীফ (২৪) ও নজরুল ইসলাম (৪২)।

Manual4 Ad Code

পুলিশ জানায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের ফিজা অ্যান্ড কোং-এর সামনে থেকে আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে আটক করে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে পুলিশের গাড়িতে করে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। পরে একদল ব্যক্তি পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যায়।

শেয়ার করুন