Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে সুখোই বিমান বিধ্বস্ত, ভারতীয় বিমানবাহিনীর দুই সদস্য নিহত

admin

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ১২:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৬ মার্চ ২০২৬ | ১২:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
আসামে সুখোই বিমান বিধ্বস্ত, ভারতীয় বিমানবাহিনীর দুই সদস্য নিহত

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

ভারতীয় বিমানবাহিনী আজ শুক্রবার নিশ্চিত করেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আসাম রাজ্যে সুখোই এসইউ–৩০ এমকেআই বিমান দুর্ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তাঁরা হচ্ছেন—স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

ভারতীয় বিমানবাহিনী বলেছে, যুদ্ধবিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল। এটি যোরহাট থেকে উড্ডয়ন করার পর সেখান থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

Manual4 Ad Code

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার নির্মিত বিমানটি বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোরহাট বিমানবাহিনী স্টেশন থেকে উড্ডয়নের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

এসইউ–৩০ এমকেআই হচ্ছে দুই আসনবিশিষ্ট দূরপাল্লার যুদ্ধবিমান। এটি রাশিয়ার বিমান প্রস্তুতকারক সংস্থা সুখোই তৈরি করেছে।

বর্তমানে ভারতের সরকারি মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) ভারতীয় বিমানবাহিনীর জন্য বিমানটি তৈরি করছে।

Manual3 Ad Code

এই যুদ্ধবিমান সর্বপ্রথম ১৯৯৭ সালে ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

জেলা পুলিশ জানিয়েছে, কার্বি আংলংয়ের বোকা জান মহকুমার স্থানীয় বাসিন্দারা একটি বিমান বিধ্বস্ত হওয়ার শব্দ শুনতে পান।

আজ শুক্রবার সকালে দেওয়া এক বিবৃতিতে বিমানবাহিনী জানিয়েছে, ‘সুখোই-৩০ দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের মৃত্যুতে ভারতীয় বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করছে। বিমানবাহিনীর সব সদস্য নিহত দুজনের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন এবং এই শোকের সময়ে তাঁদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন।’

Manual3 Ad Code

শেয়ার করুন