Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস

admin

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৫৬ অপরাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

১৮ মাস পর পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার–এ পৌঁছান।দীর্ঘ বিরতিতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিলেন। দায়িত্ব পালন শেষে আবারও নিজ প্রতিষ্ঠানে ফিরলেন তিনি।

সকালে ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

ড. ইউনূসের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। পরে তিনি তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত এই অর্থনীতিবিদ জানান, এ মাসের শেষ নাগাদ তিনি সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।

Manual3 Ad Code

শেয়ার করুন