Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে প্রথমবার সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশ

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৬ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
ইতিহাস গড়ে প্রথমবার সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো একক আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মনোনীত প্রার্থী মো. অলি উল্লাহ বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। অপর দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট। ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচন করা অলি উল্লাহর এই জয় ইসলামী আন্দোলনের জন্য ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১৬ জানুয়ারি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে আসে বাংলাদেশ ইসলামী আন্দোলন। দলটি পৃথকভাবে ২৬৮ আসনে নির্বাচনে অংশ নেয়, একমাত্র বরগুনায় এই অভূতপূর্ব সাফল্য অর্জন করে।

Manual6 Ad Code

নবনির্বাচিত এ সংসদ সদস্য বলেন, বরগুনার জনগণ এখন আমার জিম্মাদার। তাদের দেওয়া দায়িত্ব একটি আমানত। কীভাবে তাদের মনোবাসনা পূরণ করবো, কীভাবে এলাকার উন্নয়ন করবো-সে বিষয়টি নিয়েই আমি বেশি চিন্তিত।তিনি আরও বলেন, কেউ যদি ক্ষমতার চেয়ারে বসে সে যেন আগুনের চাদর গায় দিলো, কারন আমি মনে করি জনগন যদি কষ্ট পায় সে কষ্টটা আমার এবং আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন