Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে নৌকাডুবি, ৩৮ জনের প্রাণহানি

admin

প্রকাশ: ১১ জুন ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ | আপডেট: ১১ জুন ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
ইয়েমেনে নৌকাডুবি, ৩৮ জনের প্রাণহানি

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের এডেনে নৌকাডুবির ঘটনায় হর্ন অফ আফ্রিকা থেকে আগত অন্তত ৩৮ জন অভিবাসীর প্রাণহানির ঘটনা ঘটেছে।

Manual8 Ad Code

মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের।

Manual7 Ad Code

রুদুম জেলার পরিচালক হাদি আল-খুরমা রয়টার্সকে বলেন, এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়।

Manual8 Ad Code

তিনি বলেন, জেলে এবং স্থানীয় বাসিন্দারা ৭৮ জনকে উদ্ধার করতে পারলেও প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন অভিবাসী।

তিনি আরও বলেন, নৌকায় থাকা প্রায় ১০০ জন এখনো নিখোঁজ রয়েছে। অনুসন্ধান এখনও চলমান রয়েছে। এবং জাতিসংঘকে ঘটনাটি জানানো হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর হর্ন অফ আফ্রিকা থেকে ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনে এসেছে।

Manual6 Ad Code

শেয়ার করুন