Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান পেজেশকিয়ানের

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১১:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১১:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান পেজেশকিয়ানের

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করা জরুরি।পেজেশকিয়ান আরও বলেন, ‘শত্রুরা আমাদের অবকাঠামোর ওপর আক্রমণ করছে এবং চারপাশ থেকে চাপ সৃষ্টি করছে, যাতে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়। শত্রুদের অবশ্যই সেই পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না।’তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘ঘরে ১০টি বাতির পরিবর্তে ২টি বাতি জ্বালালে সমস্যা কী? আপাতত, ইরানের সবাইকে পরিস্থিতি বিবেচনা করে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ সাজানো উচিত।’

Manual7 Ad Code

শেয়ার করুন