Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ০১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ০১:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত ষষ্ঠ দিনে গড়েছে। ইতোমধ্যে দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তেহরানের বহু শীর্ষ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন।

Manual8 Ad Code

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বুধবার (৪ মার্চ) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের ২০টির বেশি জাহাজ ডুবিয়ে দিয়েছে। সেইসঙ্গে ৪৯ জন ইরানি শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে।

দেশটিতে দুই হাজারের বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি ক্যারোলিনের। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের অসাধারণ অভিযানে ইরানের পুরো আকাশসীমা নিয়ন্ত্রণ নেওয়া দিকে এগিয়ে যাচ্ছে।

Manual2 Ad Code

বুধবার হোয়াইট হাউস জানিয়েছে, ইরানি শাসনব্যবস্থা একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যুদ্ধক্ষেত্রে অনেক ভালো করছি।

এদিকে সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে লড়তে যোগ দিয়েছে মার্কিন মদদপুষ্ট কুর্দি যোদ্ধারা। ইতোমধ্যে কুর্দি যোদ্ধারা ইরানের সীমান্ত অতিক্রম করেছে। তারা দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

শেয়ার করুন