Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত

admin

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০৯:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ০৯:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

ইসরাইল ও যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়। ইরান পাল্টা আঘাত শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।

Manual1 Ad Code

এদিন আরব আমিরাতে একজনের নিহত হওয়ার খবর পাওয় যায়। আজ রোববার (১ মার্চ) নতুন করে আরও তিনজন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়। একই ঘটনায় অন্তত ৫৮জন আহত হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটিতে অন্তত ১৬৫টি ইরানি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ধ্বংস করা হয়েছে ১৫২টি।  একই সঙ্গে দুটি ক্রুজ মিসাইল ঠেকানো হয়েছে।

Manual1 Ad Code

এছাড়া মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি ঠেকানো ও ধ্বংস করা হয়েছে।

Manual2 Ad Code

নিহতদের মধ্যে একজন বাংলাদেশি আছে। এছাড়া অপর দুজনের মধ্যে একজন পাকিস্তান ও একজন নেপালের নাগরিক।

শেয়ার করুন