Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৭:২৯ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ০৭:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা চালিয়েছে। এ সময় প্রেসিডেন্ট কার্যালয় এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ভবনের ওপর ‘প্রচুর পরিমাণে গোলাবারুদ’ ফেলা হয়েছে।টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত ইরানি শাসনব্যবস্থার ‘লিডারশিপ কম্পাউন্ড’ চত্বরে হামলা করেছে। একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং শাসনব্যবস্থার আরও কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তু ছিল।

Manual7 Ad Code

সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘লিডারশিপ কম্পাউন্ড’ ব্যবহার করতেন। গত শনিবার প্রথম দিনের হামলায় তিনি নিহত হন।

Manual4 Ad Code

বিবিসির যাচাই করা কিছু ভিডিওতে তেহরানের পারদিস এলাকায় বিস্ফোরণ এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। পারদিস রাজধানীর পূর্ব দিকে অবস্থিত। স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলেও সুনির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করা সম্ভব হয়নি। ফুটেজটি মঙ্গলবার সকাল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দিয়েছিল, তারা তেহরান এবং লেবাননের বৈরুতে একযোগে হামলা চালাচ্ছে।

Manual7 Ad Code

শেয়ার করুন