Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা চলবে, লক্ষ্য সরকার পতন

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:১৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা চলবে, লক্ষ্য সরকার পতন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

ইরানের রাজধানী তেহরানসহ বহু শহরে যৌথভাবে অতর্কিত হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুইটি সূত্রের বরাত দিয়ে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বেশ কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে মার্কিন বাহিনী। ইরানে হামলা শুরুর পর ভিডিও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর ব্যাপক ও ভয়াবহ অভিযান চলছে।

Manual2 Ad Code

তিনি এই হামলাকে ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযান হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির রাজধানী তেহরানে আকস্মিক হামলা শুরু হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং দুইজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

Manual6 Ad Code

খবরে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে হামলা হয়েছে। মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা হয়েছে।

তবে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। আরেক মার্কিন কর্মকর্তা বলেন, এসব হামলার লক্ষ্য হলো ইরানের সামরিক হুমকি মোকাবেলা এবং মার্কিন বাহিনীকে রক্ষা করা। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একাধিক শহরে হামলা হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন