Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালকের পদত্যাগ

admin

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১২:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ | ১২:০৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালকের পদত্যাগ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন তিনি।তিনি এই সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Manual5 Ad Code

জো কেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে বলেন, ‘আমার বিবেক ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে সাড়া দেয় না।’

Manual7 Ad Code

ওই চিঠি এক্স–এ পোস্ট করা হয়েছে। কেন্ট আরও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো আসন্ন হুমকি তৈরি করেনি। এটি স্পষ্ট যে আমরা ইসরায়েল ও তাদের প্রভাবশালী আমেরিকান লবির চাপে এই যুদ্ধে লিপ্ত হয়েছি।’

এদিকে জো কেন্ট পদত্যাগ করায় ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিরাপত্তা বিষয়ে দুর্বল ছিলেন কেন্ট।

ট্রাম্প বলেন, ‘যখন আমি তার (কেন্ট) বিবৃতি পড়ি, তখন মনে হয়েছে তার চলে যাওয়া ভালো একটা ব্যাপার। কারণ কেন্ট বলেছিলেন, ইরান কোনো হুমকি নয়।’

Manual5 Ad Code

ট্রাম্প বলেন, ‘প্রত্যেক দেশই বুঝেছিল ইরান কী ধরনের হুমকি ছিল— প্রশ্ন হলো তারা এ বিষয়ে কিছু করতে চায় কিনা।’

শেয়ার করুন