Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা অব্যাহত, দিশেহারা ইরান

admin

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১১:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ১১:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা অব্যাহত, দিশেহারা ইরান

Manual2 Ad Code

ডিজিটাল ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানে এখন ভোরের সূর্য উঠছে। এর মধ্যেও গত কয়েক ঘণ্টা ধরে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রোববার (১ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের এই রাজধানী শহরটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোর্মাবর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

Manual4 Ad Code

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরানি মিডিয়া। তবে এরপরেও ইরানে হামলা বন্ধ করেনি ইসরায়েল-যুক্তরাষ্ট্র।

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টা খানেক আগে, ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যায়, মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

ওই পোস্টে আরও বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড এখন দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

Manual5 Ad Code

অন্যদিকে ইসরায়েলের প্রতিক্ষা বাহিনী আইডিএফ সবশেষ বলেছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানজুড়ে ইরানি সন্ত্রাসী শাসনের আওতায় থাকা ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এসব লক্ষ্যবস্তুর মধ্যে মধ্যে রয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, শাসন সংশ্লিষ্ট বিভিন্ন টার্গেট এবং সামরিক কমান্ড সেন্টার।

Manual4 Ad Code

শেয়ার করুন