Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ‘সালামি’ দিলে প্রার্থিতা বাতিল, উপনির্বাচনে ইসির কড়া নির্দেশ

admin

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১১:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ | ১১:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
ঈদে ‘সালামি’ দিলে প্রার্থিতা বাতিল, উপনির্বাচনে ইসির কড়া নির্দেশ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ভোটারদের ‘সেলামি’ বা নগদ অর্থ বিতরণে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদের উপহার বা আর্থিক প্রলোভন দিলে তা গুরুতর আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।বুধবার (১৮ মার্চ) ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ভোটারদের কোনো ধরনের আর্থিক বা বস্তুগত প্রলোভন দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ।

Manual3 Ad Code

বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী, রাজনৈতিক দল বা তাদের পক্ষে কেউ নির্বাচনের আগে সংশ্লিষ্ট এলাকার ভোটার, গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে অনুদান, চাঁদা বা উপঢৌকন দিতে বা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবেন না। এ ক্ষেত্রে ঈদকে কেন্দ্র করে ‘সেলামি’র নামে নগদ অর্থ বিতরণও একই অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ইসি আরও জানায়, আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হতে পারে। একই সঙ্গে কোনো দলের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে দলকেও জরিমানার আওতায় আনা হবে।

Manual8 Ad Code

গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিল করার ক্ষমতাও কমিশনের রয়েছে বলে জানানো হয়েছে।

Manual5 Ad Code

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচনি আচরণবিধি মেনে চলা প্রার্থীদের জন্য বাধ্যতামূলক। এর ব্যত্যয় ঘটলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান।

আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

শেয়ার করুন