Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি ফল প্রকাশ,৬৫ কলেজে কেউ পাস করেননি

admin

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ | ০২:০৫ অপরাহ্ণ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ | ০২:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
এইচএসসি ফল প্রকাশ,৬৫ কলেজে কেউ পাস করেননি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

Manual7 Ad Code

তবে এবার দেশের ৬৫টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া কেউ পাস করতে পারেননি। গত বছর শূন্যপাস করা কলেজের সংখ্যা ছিল ৪২টি। সেই হিসাবে এবার শূন্য পাস কলেজের সংখ্যা ২৩টি বেড়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে।

শেয়ার করুন