Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

একই পরিবারের ৭ জনের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গ্রাম

admin

প্রকাশ: ২৩ জুন ২০২৪ | ০১:০০ অপরাহ্ণ | আপডেট: ২৩ জুন ২০২৪ | ০১:০০ অপরাহ্ণ

ফলো করুন-
একই পরিবারের ৭ জনের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গ্রাম

Manual7 Ad Code

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে ৭ জনই মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহাবুবর রহমান সবুজের পরিবারের সদস্য।

Manual5 Ad Code

শনিবার (২২ জুন) দুপুরে বরগুনার আমতলী এলাকার আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় হলদিয়া-চাওড়া সীমান্তবর্তী চাওড়া হলদিয়া খালের ওপর লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নারী-শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় পরিবারের ৭ সদস্য হারান সাবেক সেনা সদস্য মাহাবুবুর রহমান সবুজ।

Manual1 Ad Code

এদিকে দুর্ঘটনার খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকাচ্ছন্ন এক পরিবেশের সৃষ্টি হয়। এলাকাবাসী এসে ভিড় জমায় মাহবুবের বাড়িতে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিবচর থেকে মাহাবুবুর রহমান সবুজ (মাহবুব) এবং তার পরিবারের সদস্যরা খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বরগুনায় যায়। শনিবার (২২ জুন) দুপুরে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি একটি লোহার ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, মাহাবুবের ভাই সোহেলের স্ত্রী রাইতি (৩০), শাশুড়ি রুমি বেগম (৪০), মাহাবুবের মা ফরিদা বেগম (৪০), মামি মুন্নি বেগম (৪০), তার সন্তান তাহিয়া (৭), তাসদিয়া (১১), আরেক মামি ফাতেমা বেগম (৪০)। এছাড়া আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়া জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া এবং কন্যা রিদি (৫)।

নিহতদের আত্মীয় শুক্কুর আলী বলেন, মাহাবুবের মা, ভাইয়ের স্ত্রী ও মামার পরিবারের মোট ৭ সদস্যের মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বেপারী বলেন, ‌‘এত বড় দুর্ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। এখন তাদের মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। খুবই মর্মান্তিক ঘটনা। মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে।’

Manual6 Ad Code

শেয়ার করুন