Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:৩১ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার রাত ১২টা ৬ মিনিটে তিনি ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

Manual4 Ad Code

এরপর ১২টা ১২ মিনিটে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীরা।

Manual4 Ad Code

এর আগে রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবির দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করেন।

প্রধানমন্ত্রীর আগে প্রটোকল অনুযায়ী শহিদ মিনারে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Manual3 Ad Code

শেয়ার করুন