Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এক উপজেলা থেকেই দুই এমপি

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০৫ অপরাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
এক উপজেলা থেকেই দুই এমপি

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের এক উপজেলা থেকেই দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিভাগের দুই জেলার দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন তারা।

Manual1 Ad Code

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে বিএনপির প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও সিলেট-৪ আসন থেকে একই দলের আরিফুল হক চৌধুরী নির্বাচিত হন।

তাদের দুজনেরই বাড়িন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার। এরমধ্যে মুজিব কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার খুশালপুর গ্রামের বাসিন্দা। আর আরিফুল হকের মূল বাড়ি একই উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন। যদিও তিনি বর্তমানে স্ব পরিবারে সিলেটে থাকেন।

Manual7 Ad Code

তারা দুজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

একই উপজেলার বাসিন্দা পৃথক দুটি সংসদীয় আসন থেকে নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। বিএনপির ত্যাগী এ দুজনই মন্ত্রীসভায় স্থান পেতে পারেন রাজনৈতিক সচেতন মহলের ধারণা।

Manual4 Ad Code

গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে কমলগঞ্জ উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। নির্বাচিত দুজন হলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মৌলভীবাজার-৪ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এ আসনে তিনি মোট ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। এ ছাড়া এই আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া ৩৪ হাজার ১৪৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

অপরদিকে সিলেট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এ আসনে তিনি মোট ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট।

Manual5 Ad Code

শেয়ার করুন