Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আশুলিয়ার হত্যা মামলায় পলক-ইনু গ্রেপ্তার

admin

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ | ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ | ১২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
এবার আশুলিয়ার হত্যা মামলায় পলক-ইনু গ্রেপ্তার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
জুলাই অভ্যুত্থান চলাকালে ঢাকার আশুলিয়ায় গুলি করে রাসেল গাজী (২৭) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ।

এদিন পলককে আদালতে উপস্থিত করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন। আবেদনের ওপর শুনানি শেষে গ্রেপ্তার দেখানো আদেশ দেন বিচারক।

Manual5 Ad Code

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

মামলার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার দিকে আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন রাসেল গাজী। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে তিনি আহত হন।

পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাসেল গাজী আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার বেলায়েত গাজী ও সেলিনা বেগম দম্পতির সন্তান।

Manual3 Ad Code

গত বছরের ১৫ আগস্ট পলক ও ২৫ আগস্ট ইনুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

Manual3 Ad Code

শেয়ার করুন