Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আনার হত্যা: কলকাতায় ১৪ দিনের রিমান্ডে সিয়াম

admin

প্রকাশ: ০৮ জুন ২০২৪ | ০৭:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০৮ জুন ২০২৪ | ০৭:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
এমপি আনার হত্যা: কলকাতায় ১৪ দিনের রিমান্ডে সিয়াম

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি মো. সিয়াম হোসেনের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত। শনিবার (৮ জুন) কলকাতা সিআইডির আবেদনে উত্তর ২৪ পরগণার বারাসাতের একটি আদালত তার এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

Manual4 Ad Code

এর আগে নেপালে গ্রেপ্তার হন সিয়াম। তার গ্রেপ্তারের খবরে কলকাতা সিআইডি ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিনিধিদল নেপালে যায়। উভয় দেশের পুলিশ সিয়ামকে নেপাল থেকে ফিরিয়ে আনতে চায়। পরে সিয়ামকে কলকাতা সিআইডির হেফাজতে দেয় নেপাল। গতকাল শুক্রবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, সিয়াম কলকাতা সিআইডির হেফাজতে রয়েছেন।

সিয়ামের ব্যাপারে এক বিবৃতিতে কলকাতা সিআইডি জানায়, বাংলাদেশের ভোলা জেলার বোরহানউদ্দিনের বাসিন্দা সিয়াম। পিতা আলাউদ্দিন। ৩৩ বছর বয়সী সিয়াম এমপি আনার হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে ছিলেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ১৩ মে কলকাতার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয়েছিল বলে ধারণা করছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে খুন ও মরদেহ গায়েবের কাজে যুক্ত ছিলেন সিয়াম। সঞ্জীভা গার্ডেনের যে সিসিটিভি ফুটেজ সামনে আসে, তাতেও সিয়ামকে দেখা যায়।

Manual1 Ad Code

শেয়ার করুন