Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

admin

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩ | ০৩:১৩ অপরাহ্ণ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ | ০৩:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান। আজই পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

গণমাধ্যমকে তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১২ মার্চ।

Manual2 Ad Code

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন। তবে তা ঢাকা শিক্ষা বোর্ডের প্রণীত রুটিন ছিল না। সে সময় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও বিষয়টি পরিষ্কার করেছিলেন এবং শিক্ষার্থী-অভিভাবকদের এ ধরনের বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন।

Manual7 Ad Code

এর আগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসে শেষ হয়।

শেয়ার করুন