Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে দেশ সেরা বিদ্যাপীঠে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা

admin

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ০৫:২৪ অপরাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ | ০৫:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে দেশ সেরা বিদ্যাপীঠে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা

Manual8 Ad Code

মো: আবুল হাসান:
বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেশ সেরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় অভিভাবকরা অংশ নেন।

Manual7 Ad Code

পরে বিদ্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা শিক্ষা অফিসার (ইউইও) নৃপেন্দ্রনাথ সরকার।

Manual6 Ad Code

প্রধান অতিথির বলেন,বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, সুস্থ ও রোগমুক্ত থাকতে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত জরুরি। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই স্যানিটেশন সচেতনতার এই বার্তা সর্বত্র পৌঁছে দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ইউইও নৃপেন্দ্রনাথ সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সঠিক নিয়মে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয় এবং সবার মাঝে সাবান বিতরণ করা হয়।

Manual5 Ad Code

 

শেয়ার করুন