Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে শ্বাশুড়ী হ-ত্যা মা-মলায় জামাতার যাব জ্জীব-ন

admin

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ০৩:৫৮ অপরাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ | ০৩:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে শ্বাশুড়ী হ-ত্যা মা-মলায় জামাতার যাব জ্জীব-ন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:
হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে শাশুড়ীকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে হবিগঞ্জ এর অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) এর আদালত কাঁকন দে এ রায় ঘোষণা করেন।

Manual3 Ad Code

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো: ইউনুছ আলীর ছেলে মো. অলিউর রহমান অলি (৪২)। রায়ে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আদালতের স্টেনোগ্রাফার মো: মুখলেছুর রহমান যাবজ্জীবন কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে দন্ডপ্রাপ্ত আসামী তার শাশুড়ী জাহানারা বেগমকে স্বর্ণালংকার কেনার কথা বলে বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। পরে ১ জুন চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে বেতবাগান থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে নিহতের ছেলে মরদেহটি তার মা জাহানারা বেগমের বলে শনাক্ত করেন। এ ঘটনায় তাঁর ছেলে মো. মিজানুর রহমান বাদী হয়ে দন্ড প্রাপ্ত আসামীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারী দন্ডপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষির জবানবন্দি ও জেরা শেষে বিচারক বুধবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা কালে দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

রাষ্ট্রপক্ষে এই মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো, গুলজার আহমেদ খান। তিনি জানান, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং রাষ্ট্রপক্ষ এই ধরণের হত্যা মামলা পরিচালনায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

Manual1 Ad Code

শেয়ার করুন