Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐকমত্য কমিশনের বৈঠক হঠাৎ ফায়ার অ্যালার্ম, তাড়াহুড়ো করে বের হলেন নেতারা

admin

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ১২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ১২:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
ঐকমত্য কমিশনের বৈঠক হঠাৎ ফায়ার অ্যালার্ম, তাড়াহুড়ো করে বের হলেন নেতারা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠক চলছিল। এসময় হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠে। তখন ঐকমত্য কমিশনের বৈঠক থেকে তাড়াহুড়ো করে বের হন রাজনৈতিক দলের নেতারা।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফরেন সার্ভিস একাডেমির ফায়ার অ্যালার্ম হঠাৎ বাজতে শুরু করে। এরপর সবাই তাড়াহুড়ো করে বের হন।

এর আগে, ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি। সোমবার (২৮ জুলাই) বৈঠক শুরুর হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে দলটি।

দিনের শুরুতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সরকারি কর্ম কমিশন (পিএসসি), মহাহিসাবরক্ষকের কার্যালয় এবং ন্যায়পাল নিয়োগের জন্য পৃথক ও স্বচ্ছ নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব ইস্যুতে আলোচনা শুরু হয়। এসব বিষয়ে একমত না হওয়ায় বৈঠকে থেকে বেরিয়ে যায় বিএনপি।

Manual3 Ad Code

তবে ১২ দলীয় জোটের সমন্বয়ক জানিয়েছেন, এটি কোনো বর্জন নয়। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুসারেই বিএনপি এ সভা থেকে বিরত থেকেছে। তবে পরের আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে অংশ নিবে দলটির প্রতিনিধিরা।

এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপকড. আলী রীয়াজ বলেন, যে সব আলোচনা টেবিলে এসেছে সেসব অমিমাংসীত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে। এ দিনের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এ কথা জানান।

Manual2 Ad Code

কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো অনেক বার পরিবর্তন করা হয়, যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। ১২টি বিষয়ে একমত হয়েছে। বাকিগুলো একমত করার চেষ্টা হচ্ছে। যেন ভবিষ্যতে আগের অবস্থায় না যায়। একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যেন বাংলাদেশের পথরেখা সেদিকে চলে।

Manual1 Ad Code

এর আগে ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করে সিপিবিসহ তিন দল। ওইদিন অধিবেশন শুরুর সঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

Manual7 Ad Code

১০ মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন তিনি। তাকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

শেয়ার করুন