Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

admin

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ০১:২৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ | ০১:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিভিন্ন কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়েছে।

বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন- কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্র্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

Manual3 Ad Code

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে।

Manual4 Ad Code

জাতীয় ঐকমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করে।

Manual3 Ad Code

সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হবে। আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে।

এর আগে ঐকমত্য কমিশন ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনার বিষয়ে ৩৯টি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে একটি ‘স্প্রেডশিট’ (টেবিল আকারে) পাঠিয়েছিল।

Manual7 Ad Code

শেয়ার করুন