Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই বাংলাদেশি

admin

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩ | ১১:২১ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ মার্চ ২০২৩ | ১১:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
ওমরাহ শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই বাংলাদেশি

Manual7 Ad Code

বরগুনা প্রতিনিধি :
ওমরাহ করতে সৌদি আরব গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি (ইন্না … রাজিউন)। তারা সম্পর্কে দুইজন শ্যালক দুলাভাই।

নিহত একজন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের কনিষ্ঠ পুত্র সাগর জোমাদ্দার(২৩) ও অন্যজন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)।

Manual8 Ad Code

তারা দুজনই সৌদি আরবে(প্রবাসে) থাকতেন। বিষয়টি নিহত সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জল জোমাদ্দার নিশ্চিত করেন।

Manual6 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নিহত সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে(প্রবাসে) থাকতেন। ওমরাহ পালনের উদ্দেশে সৌদির আলগাছিমের উনাইযা নামক স্থান থেকে তারা গত বৃহস্পতিবার মক্কায় রওয়ানা হন।

Manual1 Ad Code

ওমরাহ শেষ করে কর্মস্থলে ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি ওই দুই নাগরিক। বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় ঘটনাটি ঘটে।
সাথে থাকা আহত এক সফরসঙ্গী বাংলাদেশে নিহত সাগর জোমাদ্দারের পরিবারের কাছে বিষয়টি জানালে তারা নিশ্চিত হন।

এদিকে পরিবারের দুইজন কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় মামা-বাবা ও স্বজনরা। বাংলাদেশি ওই দুই নাগরিকের লাশ ফেরৎ পেতে তারা সরকারের সহযোগীতা চেয়েছেন।

Manual7 Ad Code

নিহত দুই হজযাত্রীর লাশ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি দূতাবাস সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সুহৃদ সালেহীন।

 

শেয়ার করুন