Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানী হাসপাতাল থেকে যুবক নিখোঁজ

admin

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬ | ০২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ | ০২:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানী হাসপাতাল থেকে যুবক নিখোঁজ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক ভারসাম্যহীন মাহমুদুল হাসান রাশেদ (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি জকিগঞ্জ বারহালের খিলগ্রাম ৪০ ঘর গ্রামের হাফিজ আব্দুস শহিদের ছেলে।
ভাতিজাকে খোঁজে না পেয়ে গত ১৪ জানুয়ারি মহানগর কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি করেন রাশেদের চাচা আব্দুল মুনিম।

Manual5 Ad Code

জানা যায়, গত ১৪ জানুয়ারি ১১টা ৪০ মিনিটে ওসমানী হাসপাতাল থেকে নিখোঁজ হন রাশেদ। হাসপাতালের ৪র্থ তলায় লিফটে নিয়ে যাওয়ার সময় তিনি সবার অগোচরে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুজির পরেও তার কোন সন্ধান মিলেনি।

Manual6 Ad Code

জিডিতে উল্লেখ করা হয়, তার গায়ের রং শ্যমলা। পরনে ছিলো খয়েরি রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট। যদি কেউ তার সন্ধান পান তাহলে ০১৭১৪- ৯৮০ ৮৪৬ মোবাইল নাম্বারের যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার চাচা আব্দুল মুনিম।

শেয়ার করুন