Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসামানীনগরে চু*রির গরু দিয়ে প্রবাসীর বাড়িতে ইফতার মাহফিল

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
ওসামানীনগরে চু*রির গরু দিয়ে প্রবাসীর বাড়িতে ইফতার মাহফিল

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের ওসমানীনগরে মাঠ থেকে চুরি করা একটি গরু জবাই করে সেই মাংস দিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় উপজেলাজুড়ে সামালোচনার ঝড় বইছে। ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিকসহ কয়েক গ্রামের প্রায় সহস্রাধিক রোজাদার অংশগ্রহন করেন।

 

উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামের সেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড গলমুখাপন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ আহমদ সাদ মিয়ার পরিবারের পক্ষ থেকে সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ আহমদ মধু ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুরহান মিয়ার উদ্যোগে গত ৬ রমজান মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে চুরি হওয়া গরুর মাংস দেয়ার বিষয়টি গত বৃহস্পতিবার রাতে জানাজানি হয়। তাৎক্ষনিক বিষয়টি ধামাচাপা দিতে গরুর মালিক কে নগদ ৭০ হাজার টাকা পরিশোধ করেছেন যুক্তরাজ্য প্রবাসী আহমদ মধু।  বিব্রতকর পরিস্থিতি এড়াতে শুক্রবার রাতেই ফের যুক্তরাজ্য পাড়ি জমাচ্ছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী আহমদ মধু বিভিন্ন সময় এলাকার অসহায় মানুষদেরও সহায়তা করে আসছেন। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা মধু দেশে আসেন।

Manual4 Ad Code

 

কয়েকদিন দেশে থাকার পর পবিত্র রমজান উপলক্ষে নিয়ে নিজ বাড়িতে এলাকার রোজাদারদের নিয়ে ইফতারের আয়োজন করেন। ইফতার মাহফিলে উপজেলা বিএনপির শীর্ষ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। এর আগের দিন একই গ্রামের নামজুল ইসলাম নামে এক ব্যক্তির একটি গরু পাশের মাঠ থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজ করেও গরুটির সন্ধান পাওয়া যায়নি।

 

Manual1 Ad Code

এদিকে, কিছুদিন পূর্বে যুক্তরাজ্য প্রবাসী আহমদ মধু ইফতার আয়োজনের জন্য তার বাড়ির কেয়ারটেকার একই গ্রামের সাঈদীকে ৩টি গরু ক্রয়ের জন্য অর্থ দেন। কিন্তু ওই কেয়ারটেকার সাঈদী গরু ক্রয় না করে নাজমুল ইসলামের গরু মাঠ থেকে নিয়ে এসে জবাই করেন বলে অভিযোগ উঠে।

 

বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার গ্রামবাসী প্রবাসীর বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চান। পরে প্রবাসী বাড়ির সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করেন ইফতার মাহফিলের জন্য জবাই করা গরুটি নাজমুল ইসলামের। মাঠ থেকে ধরে এনে গরুটি জবাই করা হয়। বাড়ির কেয়ারটেকার সাঈদীর এমনকান্ডে হতবাক হন প্রবাসী ও গ্রামবাসী।

 

বিষয়টি সামাধান করতে গ্রামবাসীর উপস্থিতিতে নামজুল ইসলামের গরুর মূল্য পরিশোধ করেন প্রবাসী। গরুর মালিক কে অর্থ পরিশোধের পর প্রবাসী এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন বক্তব্য দিয়ে একটি ভিডিও ধারণ করেন গ্রামের কয়েকজন। পরে ভিডিওটি ফেসবুকে আপলোড হলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে ঘটনাটি।

 

বৃহস্পতিবার রাত থেকে কেয়ারটেকার সাঈদী পলাতক রয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

 

প্রবাসীর কেয়ারটেকারের এমন কান্ড এখন উপজেলা জুরে সমালোচনার সৃষ্টি হয়েছে। গ্রামবাসী জানান, আহমদ মধু বিভিন্ন সময় স্থানীয়দের বিভিন্ন বিষয়ে সহযোগীতা করে থাকেন। কিন্তু তার বাড়ির কেয়ারটেকারের এমন কান্ডে বর্তমানে নিজে সমালোচিত হচ্ছেন।

 

Manual4 Ad Code

এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আহমদ মধু।

Manual6 Ad Code

 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে।

শেয়ার করুন