Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসিকে হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া সিলেট বিভাগের সেই বিএনপি নেতার জামিন

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
ওসিকে হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া সিলেট বিভাগের সেই বিএনপি নেতার জামিন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে গালাগাল ও হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন জামিন মঞ্জুর করেন।

Manual4 Ad Code

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপি সভাপতি তুষার চৌধুরীকে অস্থায়ী জামিন প্রদান করা হয়েছে।

Manual1 Ad Code

হবিগঞ্জ আদালতের পরিদর্শক সোহেল রানা জানান, ৫ হাজার টাকা বেইল বন্ডে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের জামিন মঞ্জুর করা হয়েছে।

Manual1 Ad Code

এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্তে নিয়ে তাকে আটক করে।

আদালতে তোলার আগ মুহূর্তে নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণের সামনে তুষার চৌধুরীর মুক্তির দাবিতে মিছিল করেন।

Manual5 Ad Code

শেয়ার করুন