Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসি-বিএনপি নেতার দ্বন্দ্বে তোলপাড়, অডিও ভাইরাল

admin

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ওসি-বিএনপি নেতার দ্বন্দ্বে তোলপাড়, অডিও ভাইরাল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের মধ্যকার একটি কথিত ফোনালাপকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডটি এখন স্থানীয়দের মাঝে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।

Manual4 Ad Code

জানা গেছে, সম্প্রতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মখলিছুর রহমানের সঙ্গে ওসির ফোনালাপ চলাকালে উপজেলা বিএনপির সভাপতি উত্তেজিত হয়ে ওসিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন- এমন একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

Manual3 Ad Code

এ বিষয়ে ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির সভাপতির একটি কল আমি রিসিভ করতে পারিনি। পরবর্তীতে তিনি মখলিছ সাহেবের ফোনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি হুমকি দিয়ে বলেন, বাহুবলে ওসিগিরি করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার বলেন, আমি সরাসরি তাকে কল দিয়েছি- এমন প্রমাণ তিনি দিতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি।

Manual3 Ad Code

পাল্টা অভিযোগ তুলে তিনি দাবি করেন, বর্তমান ওসির বিরুদ্ধে মাদক ও জুয়াসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে উল্লেখ করে তিনি অবিলম্বে ওসির প্রত্যাহার দাবি করেন এবং প্রশাসনকে বিষয়গুলো তদন্তের আহ্বান জানান।

ভাইরাল হওয়া অডিওটির সত্যতা ও উৎস নিয়ে সাধারণ মহলে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিগত পরীক্ষা ছাড়া অডিওটির নির্ভরযোগ্যতা নিশ্চিত করা সম্ভব নয়। এখন পর্যন্ত এ বিষয়ে ঊর্ধ্বতন প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Manual7 Ad Code

শেয়ার করুন