Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

admin

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ১২:২৬ অপরাহ্ণ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ১২:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

Manual2 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় কবরস্থানের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। (২৩ সেপ্টেম্বর) সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে ওই নবজাতককে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ইসলামপুর গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে। স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ কবর স্থান থেকে কান্নার শব্দ শুণতে পান। এসময় স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। এসময় তারা দেখতে পান শিশুটির শরীর ইঁদুরে কামড়ানো। তাৎক্ষণিক তারা শিশুটিকে নিয়ে হাসপাতালে চলে যান। পরে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual7 Ad Code

এ বিষয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আব্দুল আওয়াল জানান, উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন