Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে অগ্নিকাণ্ডে চা দোকান পুড়ে ছাই

admin

প্রকাশ: ০৯ মে ২০২৪ | ০৬:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৯ মে ২০২৪ | ০৬:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
কমলগঞ্জে অগ্নিকাণ্ডে চা দোকান পুড়ে ছাই

Manual1 Ad Code

কমলগঞ্জ সংবাদদাতা:
মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকাণ্ডে একটি চা দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮মে) গভীররাতে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও বাজারে এ আগুন দোকানে থাকা মালামাল পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ফায়ার সার্ভিস টিম প্রায় একঘন্টা বিলম্ব হয়ে আসে।

Manual1 Ad Code

ক্ষতিগ্রস্ত জমসেদ মিয়া জানান, চায়ের দোকান দিয়েই প্রায় ৪০ বছর ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিছুদিন আগে কয়েক হাজার টাকা খরচ করে এ ঘর মরামত করা হয়। এ অগ্নিকাণ্ডের সবকিছু শেষ হয়ে গেছে। দোকান পুণঃনির্মাণে সরকারি সহায়তা কামনা করছেন ক্ষতিগ্রস্ত জমসেদ মিয়া ।

স্থানীয় ইউপি সদস্য সবুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ অগ্নিকাণ্ডের শিকার দরিদ্র এ পরিবারটি সর্বস্ব হারিয়ে এখন নি:স্ব হয়ে গেছে।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া জানান, তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত দোকানদারের ঘর সংস্কারে নগদ আর্থিক সহায়তাসহ বাঁশ-খুঁটি দিয়ে সহায়তা করেছেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারকে সরকারি সহায়তার জন্য বিষয়টি অবহিত করেছেন।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চা দোকানীকে উপজেলা প্রশাসনের পক্ষ আর্থিক সহায়তা করা হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন