Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ আটক ১

admin

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪ | ০৭:২০ অপরাহ্ণ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ | ০৭:২০ অপরাহ্ণ

ফলো করুন-
কমলগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ আটক ১

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজের সম্মুখের রাস্তা থেকে ২৫ পিস ইয়াবা টেবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে আটক করে পুলিশ।

 

Manual8 Ad Code

জানা যায়, গোপন সংবাদদের ভিত্তিতে বিএএফ শাহিন কলেজ সংলগ্ন শমশেরনগর-কুলাউড়া সড়কে পুলিশ অবস্থান করলে টের পেয়ে মাদক পাচারকারীরা দৌড়ে পালানোর সময় পুলিশ একজনকে আটক করে। আটক ব্যক্তি পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য গ্রামের জমসেদ মিয়ার ছেলে কয়েস মিয়া (২৬)। তাকে আটকের পর পলিথিনে মোড়ানো গোলাপি রংয়ের ২৫ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির এস.আই জাকির হোসেন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

Manual6 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকনজি আটকের সত্যতা স্বীকার করে বলেন, ২৫ পিসা ইয়াবা টেবলেটসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন