Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচির আঘাতে আহত ৩ কিশোর, আটক ৩ সহোদর

admin

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ০২:১০ অপরাহ্ণ | আপডেট: ০৭ মার্চ ২০২৬ | ০২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
কাঁচির আঘাতে আহত ৩ কিশোর, আটক ৩ সহোদর

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজারে অতর্কিত হামলায় কাঁচির আঘাতে তিন কিশোর আহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের তিন সহোদরকে আটক করেছে পুলিশ।

Manual2 Ad Code

শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারে জেনারেল ওসমানী সড়ক এলাকা এই হামলার ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

আহতরা হলেন, উপজেলার ঘিলাছড়া যুধিষ্ঠিপুর গ্রামের জয়নাল আহমেদের ছেলে তামিম আহমদ (১৭), করিমপুর গ্রামের শামিম আহমেদের ছেলে আরাফ আহমদ এবং ছত্রিশ গ্রামের শরীফ আহমদ (২০)।

এ ঘটনায় পুলিশ একই পরিবারের তিন সহোদরকে আটক করেছে। আটকরা হলেন, ছত্রিশ গ্রামের এমদাদুল হক লিটনের ছেলে আব্দুল গাইয়ুম (১৮), রুবেল আহমদ (৩২) ও আমজাদ হোসেন ফাহিম (১৮)।

ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) উৎসব কর্মকার জানান, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে।

Manual5 Ad Code

শেয়ার করুন