Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাইঘাটে মাছ বিক্রি বন্ধ, বিপাকে মানুষ

admin

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪১ অপরাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
কানাইঘাটে মাছ বিক্রি বন্ধ, বিপাকে মানুষ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

পুরাতন মাছ বাজার পুনর্বহালের দাবিতে কানাইঘাট বাজারে হঠাৎ করে সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে মাছ বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। এতে বাজারে মাছ কিনতে এসে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে রমজানকে সামনে রেখে এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে ক্রেতাদের মধ্যে।

জানা যায়, কানাইঘাট বাজারের কয়েকশ’ মাছ ব্যবসায়ী সোমবার দুপুরে দলবদ্ধভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের কাছে গিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন এবং লিখিত আবেদন জমা দেন।

তারা পূর্বের নির্ধারিত স্থানে মাছ বিক্রির সুযোগ করে দেওয়ার জোর দাবি জানান।

মাছ ব্যবসায়ীদের বক্তব্য, প্রায় শত বছর ধরে তারা কানাইঘাট বাজারের নির্দিষ্ট স্থানে মাছ বিক্রি করছেন। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ বাজারটি সংস্কারের কথা বলে তাদের নতুন সেডে স্থানান্তরের নির্দেশ দেয়। তবে সংস্কার শেষে সেখানে সবজি ব্যবসায়ীদের বসানো হলে মাছ ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ব্যবসায়ীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পূর্বের স্থানে মাছ বিক্রির সুযোগ না দিলে তারা কানাইঘাট বাজারে মাছ বিক্রি করবেন না।

 

Manual7 Ad Code

তাদের এই অভিনব প্রতিবাদের ফলে সোমবার থেকেই বাজারে মাছের সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে মাছ কিনতে এসে সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই জানিয়েছেন, রমজান মাস আসন্ন। এ সময়ে বাজারে মাছ না পেলে তারা চরম সমস্যায় পড়বেন। দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী হাসান শাকিল জানান, মাছ ও সবজি ব্যবসায়ীদের পুনর্বাসন করা হয়েছে।

Manual8 Ad Code

 

তারপরও বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখার বলে আশ্বাস দিয়েছেন।

Manual6 Ad Code

 

বর্তমানে পুরো বিষয়টি প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এবং দ্রুত সমাধান না হলে জনভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

Manual6 Ad Code

শেয়ার করুন