Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
কুড়িগ্রামে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত

Manual7 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে পাথর বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো, পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে সাদনাম সাদিক এবং পৌর শহরের গড়ের পাড় এলাকার নুরুল ইসলামের ছেলে হাজ্জাজ বিন হিমু। তারা দুজনই কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম ধরলা ব্রিজ পশ্চিম পাড়ের কাছে ট্যানারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ট্যানারি পাড়া এলাকায় ভুরুঙ্গামারী থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে ধরলা সেতুর দিকে যাওয়ার সময় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের ভিতর ঢুকে দুমড়ে মুচড়ে যায়।

Manual1 Ad Code

পরে মোটরসাইকেলে থাকা দুই কিশোরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাদনাম সাদিককে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী কিশোর হাজ্জাজ বিন হিমুকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার পর সেও মারা যায়।

Manual4 Ad Code

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন