Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুরিয়ার অফিসে পুলিশের অভিযান, ভারতীয় পণ্য জব্দ

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৬:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ০৬:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
কুরিয়ার অফিসে পুলিশের অভিযান, ভারতীয় পণ্য জব্দ

Manual7 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কুরিয়ার অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ফুচকা ও সিগারেট জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মৌলভীবাজার সড়কের এস এ পরিবহনের অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।

Manual8 Ad Code

পুলিশ জানায়, অভিযানকালে ২০ বস্তা (১০০০ কেজি) ভারতীয় ফুচকা এবং ৪৮ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে ৩০ হাজার পেট্রোল ও ১৮ হাজার ৮০০ মুন ব্র্যান্ডের সিগারেট রয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘চোরাই পথে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সংশ্লিষ্টদের শনাক্তে আমরা কাজ করছি, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

Manual1 Ad Code

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা পণ্য জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Manual1 Ad Code

সংশ্লিষ্ট সূত্রের দাবি, চোরাকারবারিরা শ্রীমঙ্গলকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। তারা সীমান্ত বাহীনির চোখ ফাঁকি দিয়ে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন বর্ডার দিয়ে ভারত থেকে অবৈধভাবে ইলেকট্রনিক্স ডিভাইস, প্রসাধনী সমাগ্রী, কাপড়সহ নানান রকমের পণ্য আমদানী করে থাকে।

শেয়ার করুন