Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় মঙ্গলবার আসছেন জামায়াতে আমির ডা. শফিকুর

admin

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫ | ০৬:২৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ | ০৬:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় মঙ্গলবার আসছেন জামায়াতে আমির ডা. শফিকুর

Manual5 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) তিনি তাঁর নিজ উপজেলা কুলাউড়ায় পৌঁছে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন।

Manual5 Ad Code

উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম জানান, দেশব্যাপী জামায়াতে গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে আমিরে জামায়াত তাঁর নিজ উপজেলায় মঙ্গলবার দিনব্যাপী সফর করবেন। সফরকালে এদিন সকাল সাড়ে ১০টায় ভূকশিমইল ইউনিয়নে দাওয়াতিসভা, সাড়ে ১১টায় পৌরসভার হলরুমে অমুসলিমদের নিয়ে মতবিনিময়।

বিকাল সাড়ে ৩টায় ছাত্রশিবির সদস্যদের নিয়ে শিক্ষা বৈঠক, বিকাল ৫টায় রবিরবাজার জামে মসজিদে আসরের নামাজ আদায় ও মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান, সাড়ে ৫টায় পৃথিমপাশা, সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাজার ও রাত সাড়ে ৮টায় ভাটেরা ইউনিয়নে দাওয়াতিসভায় তিনি অংশগ্রহণ করবেন।

Manual4 Ad Code

শেয়ার করুন