Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় উপরওয়ালা এখন আমি: আমির হামজা

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
কুষ্টিয়ায় উপরওয়ালা এখন আমি: আমির হামজা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেন, মেডিকেল এবং সদর নিয়ে কিছু লিখিত অভিযোগ আমার কাছে আছে। এগুলো আমি সদরে জানিয়েছি। উনারা প্রথমে ভুল স্বীকার করে মাফ চায় এবং উপরওয়ালার দোষ দেয়। আমি বলেছি, কুষ্টিয়ায় উপরওয়ালা এখন কেউ নেই; উপরওয়ালা এখন আমি।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

অনিয়ম বন্ধের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন আরও বলেন, সুতরাং কিছু হলেই আমাকে জানাবেন। কিছু কালো হাত আছে, এই হাতের কথাও আমাকে অনেকেই জানিয়েছেন। আমিও সরাসরি জানিয়েছি, সুতরাং দুই নাম্বারি যদি কেউ করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয়ে বলা আছে আপনারা উনার কাছে যান। এতো ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায় বাকিটা আমি দেখবো। সংসদ অধিবেশন বসার আগেই আমি ৪/৫টা জায়গায় যাবো। তারমধ্যে সিভিল সার্জনের বিষয়টি আমার মাথায় আছে। অগ্রিম কিছু বলতে চাচ্ছি না।

Manual2 Ad Code

এ সময় জেলা প্রশাসক ইকবাল হোসন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার শহিদুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

শেয়ার করুন